ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে বিশেষ ডাইনিং ও লাইফস্টাইল সুবিধা পাবেন মিডল্যান্ড ব্যাংক পিএলসির কার্ডধারীরা।

এ বিষয়ে ঢাকা রিজেন্সির সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে মিডল্যান্ড ব্যাংক। মিডল্যান্ড ব্যাংক কার্যালয়ে এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক সই হয়।

আরও পড়ুন

মিডল্যান্ড ব্যাংক ও ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের চুক্তি

মিডল্যান্ড ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মো. নাজমুল হুদা সরকার এবং ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের ম্যানেজিং ডিরেক্টর মিজানুর রহমান সিদ্দিকী সমঝোতা স্মারকে সই করেন।

এই চুক্তির আওতায় মিডল্যান্ড ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা ঢাকা রিজেন্সিতে বিশেষ ‘বাই ১ গেট ৩ ফ্রি’ (একটি কিনলে তিনটি ফ্রি) বুফে ডিনার অফার উপভোগ করতে পারবেন। এছাড়া কার্ডধারীরা হোটেলটির ডাইনিং ও লাইফস্টাইল সেবার ক্ষেত্রে আরও বিভিন্ন বিশেষ সুবিধা ও সুযোগ-সুবিধা পাবেন।

আরও পড়ুন

মিডল্যান্ড ব্যাংক ও সহজ মোবাইলের চুক্তি সই

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের হেড অব কার্ডস মো. আবেদ-উর-রহমান, রিটেইল ডিস্ট্রিবিউশন কো-অর্ডিনেটর ও হেড অব পিআরডি মো. রাশাদুল আনোয়ার এবং মার্চেন্ট রিলেশনশিপ ম্যানেজার সজল আহমেদ।

এছাড়া ঢাকা রিজেন্সির ডিরেক্টর অব সেলস অ্যান্ড মার্কেটিং মো. মাহমুদ হাসান ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (পিআর অ্যান্ড কমিউনিকেশন) দেওয়ান ফারহানা মাসুক উপস্থিত ছিলেন।

বিএ